hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করতেন

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০২

৫. মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল করা:

মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল করা মুস্তাহাব।

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«مَنْ غَسَّلَ الْـمَيِّتَ فَلْيَغْتَسِلْ» .

“যে ব্যক্তি মৃতকে গোসল দিয়েছে সে যেন গোসল করে নেয়”। [আবু দাউদ, হাদীস নং ৩১৬১; তিরমিযী, হাদীস নং ৯৯৩; ইবন মাজাহ, হাদীস নং ১৪৮৫।]

আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা নিজ স্বামী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মৃতের গোসল দিয়ে উপস্থিত মুহাজিরদেরকে এ বলে প্রশ্ন করেন যে, আমি রোযাদার। অন্যদিকে আজকের দিনটি সীমাতিরিক্ত হিমশীতল। এমতাবস্থায় আমাকে গোসল করতে হবে কি? উত্তরে মুহাজিররা বললেন: না, গোসল করতে হবে না। [মুয়াত্তা মালিক ৩।]