hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করতেন

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০১

৪. প্রতিবার স্ত্রীসঙ্গমের জন্য গোসল করা:

প্রতিবার স্ত্রীসহবাসের জন্য গোসল করা মুস্তাহাব।

আবু রাফি’ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সকল বিবিদের সাথে সঙ্গমে লিপ্ত হয়েছেন। প্রত্যেক সঙ্গমের পর গোসল করেছেন। তখন আমি বললাম: হে আল্লাহর রাসূল! আপনি যদি শুধু একবার গোসল করতেন! তখন তিনি বললেন:

«هَذَا أَزْكَى، وَأَطْيَبُ، وَأَطْهَرُ» .

“এটি অধিকতর নির্মল, পবিত্র ও পরিচ্ছন্ন কর্ম”। [আবু দাউদ, হাদীস নং ২১৯; ইবন মাজাহ, হাদীস নং ৫৯৬।]