hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করতেন

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৭

১০. দু’ ঈদের সালাতের জন্য গোসল করা:

দু’ ঈদের সালাতের জন্য গোসল করা মুস্তাহাব। যাযান থেকে বর্ণিত, তিনি বলেন,

«سَأَلَ رَجُلٌ عَلِيًّا رضي الله عنه عَنِ الْغُسْلِ، قَالَ : اِغْتَسِلْ كُلَّ يَوْمٍ إِنْ شِئْتَ، فَقَالَ : لاَ، الْغُسْلَ الَّذِيْ هُوَ الْغُسْلُ، قَالَ : يَوْمَ الْـجُمُعَةِ، وَيَوْمَ عَرَفَةَ، وَيَوْمَ النَّحْرِ، وَيَوْمَ الْفِطْرِ» .

“জনৈক ব্যক্তি ‘আলী রাদিয়াল্লাহু আনহু কে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তোমার ইচ্ছে হলে প্রতিদিনই গোসল করতে পার। সে বললঃ সাধারণ গোসল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয় নি; বরং জিজ্ঞাসা করা হয়েছে এমন গোসল সম্পর্কে যা অবশ্যই করতে হয়। তিনি বললেন: জুমু‘আ, ‘আরাফাহ, ঈদুল আযহা ও ঈদুল ফিতর দিবসে গোসল করতে হয়”। [বায়হাকী, হাদীস নং ৫৯১৯।]

নাফে’ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন,

«كَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ – رَضِيَ اللهُ عَنْهُمَا - يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ، وَفِيْ رِوَايَةٍ : فِي الْعِيْدَيْنِ الأَضْحَى وَالْفِطْرِ، قَبْلَ أَنْ يَّغْدُوَ إِلَى الْـمُصَلَّى» .

“আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা ঈদুল ফিতর ও ঈদুল আযহা দিবসে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করে নিতেন”। [বায়হাকী, হাদীস নং ৫৯২০।]

সাঈদ ইবন মুসাইয়িব রহ. থেকে বর্ণিত, তিনি বলেন,

«سُنَّةُ الْفِطْرِ ثَلاَثٌ : الْـمَشْيُ إِلَى الـْمُصَلَّى، وَالأَكْلُ قَبْلَ الْـخُرُوْجِ، وَالاِغْتِسَالُ» .

“ঈদুল ফিতর দিবসের সুন্নাত তিনটি: ঈদগাহের দিকে হেঁটে যাওয়া, বের হওয়ার পূর্বে যৎসামান্য আহার গ্রহণ ও গোসল করা”। [ফিরয়াবী।]