hadith book logo

সহীহ হাদীসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তের প্রমাণ

লেখকঃ শাইখ মুকবিল ইবন হাদী আল ওয়াদি‘য়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৭

আল্লাহ তা‘আলা তাঁকে জানিয়ে দিয়েছেন য, তাঁর মৃত্যু সন্নিকটে।

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : كَانَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، يُدْنِي ابْنَ عَبَّاسٍ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ : إِنَّ لَنَا أَبْنَاءً مِثْلَهُ، فَقَالَ : إِنَّهُ مِنْ حَيْثُ تَعْلَمُ، فَسَأَلَ عُمَرُ ابْنَ عَبَّاسٍ عَنْ هَذِهِ الآيَةِ، { إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ } [ النصر : 1] ، فَقَالَ : «أَجَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَهُ إِيَّاهُ» قَالَ : مَا أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَعْلَمُ .

ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু (তাঁর সভাসদদের মধ্যে) ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুকে বিশেষ মর্যাদা দান করতেন। একদিন আবদুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু ‘আনহু তাঁকে বললেন, তাঁর মত ছেলে তো আমাদেরও রয়েছে। এতে তিনি বললেন, এর কারণ তো আপনি নিজেও জানেন। তখন উমর রাদিয়াল্লাহু ‘আনহু ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুকে ডেকে “ইজা যা আ নাসরুল্লহি ওয়াল ফাতহ” আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন। ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু উত্তর দিলেন, এ আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর ওফাত নিকটবর্তী বলে জানিয়ে দেওয়া হয়েছে। উমর রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, আমিও এ আয়াতের ব্যাখ্যা জানি, যা তুমি জান। [বুখারী, হাদীস নং ৩৬২৭।]