hadith book logo

সহীহ হাদীসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তের প্রমাণ

লেখকঃ শাইখ মুকবিল ইবন হাদী আল ওয়াদি‘য়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৫

নবুওয়তের খিলাফতের সময়কাল হলো ত্রিশ বছর।

عَنْ سَفِينَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «خِلَافَةُ النُّبُوَّةِ ثَلَاثُونَ سَنَةً، ثُمَّ يُؤْتِي اللَّهُ الْمُلْكَ مَنْ يَشَاءُ، أَوْ مُلْكَهُ مَنْ يَشَاءُ» .

সাফিনা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুওয়তের খিলাফতের সময়কাল হলো ত্রিশ বছর। এরপর আল্লাহ যাকে ইচ্ছা করবেন, সুলতানাত (বাদশাহী) দান করবেন। [আবু দাউদ, হাদীস নং ৪৬৪৭। হাদীসটি হাসান সহীহ।]

عَنْ سَفِينَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «خِلَافَةُ النُّبُوَّةِ ثَلَاثُونَ سَنَةً، ثُمَّ يُؤْتِي اللَّهُ الْمُلْكَ أَوْ مُلْكَهُ مَنْ يَشَاءُ» قَالَ سَعِيدٌ قَالَ لِي سَفِينَةُ : «أَمْسِكْ عَلَيْكَ أَبَا بَكْرٍ سَنَتَيْنِ، وَعُمَرُ عَشْرًا، وَعُثْمَانُ اثْنَتَيْ عَشْرَةَ، وَعَلِيٌّ كَذَا» قَالَ سَعِيدٌ، قُلْتُ : لِسَفِينَةَ إِنَّ هَؤُلَاءِ يَزْعُمُونَ أَنَّ عَلِيًّا عَلَيْهِ السَّلَام لَمْ يَكُنْ بِخَلِيفَةٍ قَالَ : «كَذَبَتْ أَسْتَاهُ بَنِي الزَّرْقَاءِ يَعْنِي بَنِي مَرْوَانَ» .

সাফীনা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুওয়তের খিলাফতের সময়কাল হলো ত্রিশ বছর। এরপর আল্লাহ্ যাকে ইচ্ছা রাজত্ব বা বাদশাহী দান করবেন। রাবী সাঈদ (রহ.) বলেন, সাফীনা রাদিয়াল্লাহু ‘আনহা আমাকে বলেন, তুমি হিসাব কর। আবূ বকর রাদিয়াল্লাহু ‘আনহুর শাসনকাল হবে দু' বছর; উমর রাদিয়াল্লাহু ‘আনহুর দশ বছর; উসমান রাদিয়াল্লাহু ‘আনহুর বার বছর এবং আলী রাদিয়াল্লাহু ‘আনহুর অর্থাৎ ছয় বছর। রাবী সাঈদ (রহ.) বলেন, তখন আমি সাফীনা রাদিয়াল্লাহু ‘আনহাকে জিজ্ঞাসা করি যে, বনূ-মারওয়ান এরূপ ধারণা করে যে, আলী রাদিয়াল্লাহু ‘আনহু খলীফাদের অন্তর্ভুক্ত নন। তিনি বলেন, বনূ-মারওয়ানরা মিথ্যা বলেছে। [আবু দাউদ, হাদীস নং ৪৬৪৬। হাদীসটি হাসান সহীহ।]