hadith book logo

সহীহ হাদীসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তের প্রমাণ

লেখকঃ শাইখ মুকবিল ইবন হাদী আল ওয়াদি‘য়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

ঊনচল্লিশতম পরিচ্ছেদ: কাসাসুল আম্বিয়া তথা নবীগণের ঘটনা

এটা নবুওয়তের প্রমানের সাথে এজন্য সম্পৃক্ত যে, একজন উম্মী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে সংবাদ দিতেন, তারা কেউ এর প্রতিবাদ বা প্রত্যাখ্যান করতে সক্ষম হয়নি।

কাসাসুল আম্বিয়া শুধু কুরআন ও হাদীসের থেকেই গ্রহণ করা হবে। হাদীসের তুলনায় কুরআনেই নবীগণের ঘটনা বেশি ও অধিক স্পষ্ট।

আমি এখানে নবীগণের ঘটনা সম্পৃক্ত কিছু আয়াত উল্লেখ করেছি যেগুলো দালায়েনুন নুবুওয়াহ এর সাথে সম্পৃক্ত, এগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তের প্রমাণ বহন করে।

আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿ وَإِذۡ قَالَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ إِنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُم مُّصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيَّ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَمُبَشِّرَۢا بِرَسُولٖ يَأۡتِي مِنۢ بَعۡدِي ٱسۡمُهُۥٓ أَحۡمَدُۖ فَلَمَّا جَآءَهُم بِٱلۡبَيِّنَٰتِ قَالُواْ هَٰذَا سِحۡرٞ مُّبِينٞ ٦ ﴾ [ الصف : ٦ ]

“আর যখন মারইয়াম পুত্র ঈসা বলেছিল, ‘হে বনী ইসরাঈল, নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল। আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, যার নাম আহমদ’। অতঃপর সে যখন সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে আগমন করল, তখন তারা বলল, ‘এটাতো স্পষ্ট জাদু”। [সূরা আস্-সাফ: ৬]