hadith book logo

সাহিত্যিক মাওলানা আহমাদ আলী

লেখকঃ হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

জীবনের তিনটি স্মরণীয় ঘটনা : (ক) বাক্যেশ্বর বাহাছ :

বাংলা ১৩২৫ সালে পশ্চিম বাংলার হুগলী যেলার অন্তর্গত দাদপুর থানাধীন বাক্যেশ্বর গ্রামে হানাফী ও আহলেহাদীছের মধ্যে একটি বিরাটাকারের ‘বাহাছ’ অনুষ্ঠিত হয়। আলোড়ন সৃষ্টিকারী উক্ত বিতর্ক সভায় ‘আঞ্জুমানে আহলেহাদিস বাঙ্গালা’র মাওলানা আববাস আলী, মাওলানা এফাযুদ্দীন, তৎকালীন মাসিক ‘আহলেহাদিস’ পত্রিকার সম্পাদক মাওলানা বাবর আলী ও ‘অল ইন্ডিয়া আহলেহাদীছ কনফারেন্সে’র প্রখ্যাত মুবাল্লিগ মাওলানা মুসলিম দানাপুরী প্রমুখ ওলামায়ে কেরাম যোগদান করেন এবং প্রচলিত মাযহাবী মতবাদ সমূহের বিরুদ্ধে আহলেহাদীছ-এর শ্রেষ্ঠত্ব প্রমাণে সাফল্য লাভ করেন। উক্ত অনুষ্ঠানে বাংলা ভাষায় ‘বাহাছ’ করার জন্য দায়িত্বপ্রাপ্ত বৃদ্ধ সম্পাদক মাওলানা বাবর আলীর সহযোগী হিসাবে তরুণ আলেম মাওলানা আহমাদ আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[3]