১
সাহিত্যিক মাওলানা আহমাদ আলী
লেখকঃ হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
আলোচনা জন্মস্থান :
খুলনা বিভাগের অন্তর্গত বর্তমান সাতক্ষীরা যেলা শহর হ’তে পাঁচ মাইল দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পশ্চিম পার্শ্বে ৭নং আলীপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বুলারাটি গ্রামের ‘মন্ডল’ বংশে সম্মানিত আলেম পরিবারে ‘মৌলবী বাড়ী’-তে বাংলা ১২৯০ সালে মাওলানা আহমাদ আলী জন্মগ্রহণ করেন। পিতা মুনশী যীনাতুল্লাহ একজন বুযর্গ ব্যক্তি ও গ্রামের সরদার ছিলেন। মাতা জগৎ বিবি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা, দানশীলা ও পুণ্যবতী মহিলা।