১
সাহিত্যিক মাওলানা আহমাদ আলী
লেখকঃ হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
শালিশনামা :
হানিফী পক্ষ নানা কথার পর বলিয়াছিলেন যে, আগামীকল্য কোরান এবং ছহি হাদীছ হইতেই ৪ মযহাব প্রমাণ করাইয়া দেখাইব। ... আমি পরদিন (১৩-৩-২৫ইং) সকালে ৭-টার সময় সভারম্ভের পূর্বেই সভায় আসি। ... পূর্বদিনের কথামত শ্রীযুক্ত মৌলানা রুহুল আমিন ছাহেব কোরান ও ছহি হাদীছ হইতে কোন প্রমাণ না দেখাইয়া তফসীর হইতে প্রমাণ করিতে আরম্ভ করিলে মোহাম্মদী পক্ষ হইতে ঘোর আপত্তি উত্থাপিত হয়। স্থানীয় সুশিক্ষিত মুসলমান সাব ইন্সপেক্টর মহাশয়দ্বয়ও আপত্তি করেন। তথাপি কোরান ও ছহি হাদীছ হইতে প্রমাণ দেখান নাই। তাহাতে সকলেই ক্রমশঃ বিরক্তির ভাব প্রকাশ করিতে থাকেন। এই সমস্ত ব্যাপার দেখিয়া ও শুনিয়া আমারও বিশ্বাস হয় যে, কোরান ও ছহি হাদীছে চার মযহাব নাই। ... শ্রীযুক্ত মৌলানা রুহুল আমিন ছাহেব বক্তৃতা করিতে করিতে হঠাৎ তাঁহার কথা শেষ করিয়াই তিনি মোহাম্মদী দলের বা আমরা কি উপস্থিত ভদ্রলোকগণের কোন প্রকার মত না লইয়া ‘সভা ভঙ্গ হইল’ বলিয়া ঘোষণা করেন এবং সভাটি ভাঙ্গিয়া দেন।
আমার বিশ্বাস হানিফী সম্প্রদায়ের শ্রদ্ধাষ্পদ মৌলানা শ্রীযুক্ত রুহুল আমিন ছাহেব সুপন্ডিত ও সুবক্তা হইলেও একরারের লিখিত বিষয়ের কোন মীমাংসার চেষ্টা না করিয়া অন্যান্য বিষয়েরই সম্বন্ধে বক্তৃতাদি করেন।
স্বাক্ষর :
ঈশ্বরীপুর শ্রী শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায়
১৯-৩-২৫ অধিকারী।
[সূত্র : মাসিক আহলেহাদিস, ১১শ বর্ষ অগ্রহায়ণ সংখ্যা ১৩৩২ সাল]
জনশ্রুতি আছে যে, মাওলানা রূহুল আমীন কর্তৃক অবৈধভাবে সভা ভঙ্গের সাথে সাথে ‘মোহাম্মদী দলের পরাজয়’ মর্মে আগে থেকে ছাপিয়ে আনা শত শত বিজ্ঞাপন লোকদের মধ্যে বিতরণ করা হয়।