১
নবী মুহাম্মদ সা. এর আগমনের প্রেক্ষাপট, উদ্দেশ্য, দা‘ওয়াতের পদ্ধতি ও কৌশল
লেখকঃ ড. মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
কর্মময় জীবন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে তাঁর চাচা আবু তালিবের তত্ত্বাবধানে জীবন যপন করতে আরম্ভ করেন, তখনই তিনি তাকে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেন। আবু তালিব নিজের পরিবারের সদস্য বেশী হওয়ায় ও আর্থিক দীনতার কারণে সাহায্যের মুখাপেক্ষীও ছিলেন। ফলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ী রাস্তায় চাচা আবু তালিবের ছাগল চরাতেন ; এর মাধ্যমে তিনি আর্থিক স্বচ্ছলতা লাভের পাশাপাশি সাধারণ মানুষের সাথে লেনদেন করার সুযোগ পেতেন, যা পরবর্তীতে তাঁর ব্যবসা পরিচালনায় ও নেতৃত্বদানে সহায়ক ভুমিকা পালন করেছিল। এ মর্মে তিনি বলেন, ‘‘প্রত্যেক নবীই ছাগল চরিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনিও? তিনি বলেন হ্যাঁ, আমি কিছু ক্বিরাতের বিনিময়ে মক্কাবাসীর ছাগল চরাতাম। [ইবন হাজর আসকালানী, প্রাগুক্ত, ৪র্থ খন্ড, পৃ. ৫১৬ হাদীস নং-২২৬২ ; ইমাম মুসলিম, প্রাগুক্ত, ১ম খন্ড, পৃ.৫-৬।] বস্তুত ছাগল চরানোর মাধ্যমে আল্লাহ তা‘আলা তাঁকে রিসালাত গ্রহণ এবং দীনের দা‘ওয়াতের মহান দায়িত্ব পালনের জন্য যে ধৈর্য ও মমত্ববোধ সৃষ্টি, দুর্বলদের প্রতি সদয় ও স্নেহ প্রবণতা, যথাযথ রক্ষনাবেক্ষণ ও কষ্ট সহিষ্ণুতা অবলম্বন প্রয়োজন, তার প্রশিক্ষন দিয়েছিলেন। তাছাড়াও বকরী চরানোর পেশা সেই যুগে জীবিকা অর্জনের একটি অভিজাত উপায় হওয়ার সাথে সাথে মানসিক ও মনস্তাত্বিক প্রশিক্ষন, দুর্বল ও অভাবী লোকদের উপর স্নেহ ও ভালবাসার প্রেরণা সৃষ্টি, স্বচ্ছ ও নির্মল বায়ুর আমেজ লাভ এবং শরীরের শক্তি ও ব্যায়ামের উপকরণ ও বটে।
পঁচিশ বছর বয়সে তিনি আরবের বিশিষ্ট ধনবতী ও অভিজাত মহিলা খাদিজা বিনতে খুয়াইলিদের বানিজ্যিক পণ্য পরিচালনার দায়িত্বভার গ্রহণের মাধ্যমে আর্থিক দীনতা মোচন করতে সক্ষম হন। পবিত্র কুরআনুল কারীমে এ মর্মে ঘোষিত হয়েছে
﴿ وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ ٨ ﴾ [ الضحى : ٨ ]
‘‘আর আপনি কি নিঃসম্বল ছিলেন না ? পরে আল্লাহ আপনাকে সম্বল দান করেছেন।’’ [আল-কুরআন, সূরা আদ দোহা : ৭।]