১
নবী মুহাম্মদ সা. এর আগমনের প্রেক্ষাপট, উদ্দেশ্য, দা‘ওয়াতের পদ্ধতি ও কৌশল
লেখকঃ ড. মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
চার. মাদ’ঊদের ব্যাপারে হেদায়েত লাভের প্রত্যাশী হওয়া
দা‘ঈ যে বিষয়ে মানুষকে আহবান করেছে তার প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস থাকতে হবে। দা‘ওয়াত দানের পর এটি গ্রহণীয় হওয়া বা অগ্রাহ্য হওয়ার বিষয়ে তাড়াহুড়া না করে ধীরস্থিরভাবে নিয়মিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়। এ ক্ষেত্রে হতাশা অনুভব করা যাবে না। কেননা দা‘ঈর কাজ হলো মানুষের নিকট ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দেয়া আর তা মানুষের নিকট গ্রহণীয় করে তোলার দায়িত্ব হল আল্লাহর। হেদায়াতের চাবিকাঠি তাঁরই হাতে; তিনি যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাচা আবু তালেবের তত্বাবধানে সুদীর্ঘ বছর দা‘ওয়াতের মহান কাজ আঞ্জাম দিয়েছেন। কিন্তু চাচাকে নিজ ধর্মের অনুসারী করতে পারেন নি। আবু তালেব যখন মৃত্যু শয্যায় তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ‘‘লা ইলাহা ইল্লাল্লাহ’’ বলে ইমান আনার আহবান জানান। কিন্তু তিনি আবু জাহল, মুগীরাসহ তার বংশীয় লোকদের চাপে আব্দুল মোত্তালিবের ধর্ম ত্যাগ করেনি। [প্রাগুক্ত।] তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাচার জন্য প্রার্থনা করতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ তা‘আলা তাঁকে নিষেধ করলেন এবং ঘোষণা করলেন,
﴿ إِنَّكَ لَا تَهۡدِي مَنۡ أَحۡبَبۡتَ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يَشَآءُۚ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ٥٦ ﴾ [ القصص : ٥٦ ]
‘‘হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি যাকে ইচ্ছা করেন তাকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হবেন না বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। তিনি হেদায়েতপ্রাপ্তদের সম্পর্কে অধিক জ্ঞাত।’’ [আল-কুরআন, সূরা আল-কাসাস : ৫৬।]
ইসলামের বিজয়ের জন্য হতাশা অনুভব না করে প্রত্যাশিত হওয়া একান্ত বাঞ্চনীয়। মুমিনগণ অবশ্যই বিজিত হবে। তবে বিজয়ের জন্য আল্লাহর একটি নির্ধারিত নিয়ম রয়েছে, আর সেটি হলো আল্লাহর প্রতি পূর্ণআস্থা ও বিশ্বস্ত মুমিন হওয়া। এ মর্মে মহান আল্লাহ বলেনঃ
﴿ وَلَا تَهِنُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ١٣٩ ﴾ [ ال عمران : ١٣٩ ]
‘‘তোমরা ভয় করনা, চিন্তিতও হয়োনা, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মু’মিন হতে পার।’’ [আল-কুরআন, সূরা আল-ইমরান : ১৩৯।]