hadith book logo

নবী মুহাম্মদ সা. এর আগমনের প্রেক্ষাপট, উদ্দেশ্য, দা‘ওয়াতের পদ্ধতি ও কৌশল

লেখকঃ ড. মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

প্রকাশ্য দা‘ওয়াত

নবুয়তের সূচনালগ্নে সূদীর্ঘ তিন বছর গোপন দা‘ওয়াতের মাধ্যমে যখন একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ গ্রহণে উদ্বুদ্ধ হয়ে দীপ্ত কদমে মুষ্টিবদ্ধ হাতে দা‘ওয়াতের কাজ আঞ্জাম দিচ্ছিল, তখন আল্লাহ তা’য়ালা প্রকাশ্যে এ দা‘ওয়াত প্রদানের নির্দেশ প্রদান করেন। এ মর্মে মহান আল্লাহ বলেন

﴿ فَٱصۡدَعۡ بِمَا تُؤۡمَرُ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡمُشۡرِكِينَ ٩٤ ﴾ [ الحجر : ٩٤ ]

‘‘হে নবী আপনাকে যে বিষয়ে আদেশ দেয়া হয়েছে, তা প্রকাশ্যে ঘোষণা দিন এবং মুশরিকদের মোটেও পরোয়া করবেন না।’’ [আল-কুরআন, সূরা হিজর : ৯৪।] কুরআনের অন্যত্র আরো ঘোষিত হয়েছে

﴿ وَأَنذِرۡ عَشِيرَتَكَ ٱلۡأَقۡرَبِينَ ٢١٤ ﴾ [ الشعراء : ٢١٤ ]

‘‘আর আপনি নিজের ঘনিষ্ট আত্নীয়স্বজনকে (আল্লাহর) ভয় প্রদর্শন করুন। [আল-কুরআন, সূরা আশ্-শু’আরা : ১৪।]

আল্লাহর এই নির্দেশ প্রাপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে সর্বসাধারণকে এবং বিশেষভাবে নিজের আত্নীয়স্বজনকে আল্লাহর মনোনীত সত্যধর্ম গ্রহণের জন্য প্রকাশ্যে আহবান জনাতে প্রস্তুত হলেন। এক্ষেত্রে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’টি মাধ্যম গ্রহণ করেন।