১
সৎব্যক্তিদের আসরসমূহ থেকে চার আসর
লেখকঃ শাইখ আহমদ আর-রুমী আল-হানাফী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
ইবাদতের ক্ষেত্রে কোনো বিদ‘আতই অনুমোদিত নয়
তবে ব্যাপক অনুসন্ধান করলে দেখা যাবে যে, মন্দ ও নিন্দিত বিদ‘আতের অস্তিত্ব তো দূরের কথা, যে সব বিদ‘আতকে আভিধানিকভাবে বিদ‘আত বলা হয় সে জাতীয় বিদ‘আতের অস্তিত্বও নির্ভেজাল শারীরিক ইবাদত যেমন- সাওম, সালাত, কুরআন তিলাওয়াত এবং এ ধরনের কোনো ইবাদত ও তার বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যায় না, বরং এগুলোর মধ্যে যদি কোনো বিদ‘আত হয় তবে তা মন্দ ও নিন্দিত বিদ‘আতই হয়। কেননা, ইসলামের প্রথম যুগে এ কাজ সংঘটিত না হওয়ার কয়েকটি সম্ভাবনা ধরে নেওয়া যায়;
তার প্রয়োজন না থাকা
অথবা তার ব্যাপারে বাধা বিদ্যমান থাকা,
অথবা তার দিকে মনোযোগ না দেওয়া
অথবা তার ব্যাপারে অলসতা করা,
অথবা অপছন্দনীয় ও শরী‘য়ত সম্মত না হওয়া।
তন্মধ্যে নির্ভেজাল শারীরিক ইবাদতের ক্ষেত্রে প্রথম দু’টি কারণ যথাযথ নয়; কারণ ইবাদতের মাধ্যমে আল্লাহ তা‘আলার নৈকট্য হাসিল করার প্রয়োজনীয়তা কখনও শেষ হয়ে যায় না; আর ইসলাম বিজয় ও তার অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর কোনো নিষেধকারী তা থেকে নিষেধ করতে সাহস করতে পারে না। অনুরূপভাবে তার প্রতি মনোযোগ না দেওয়া অথবা সে ব্যাপারে অলসতা করার কথাটিও যথাযথভাবে সমর্থনযোগ্য নয়, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সকল সাহাবীর ব্যাপারে এই ধরনের ধারণা পোষণ করা বৈধ নয়; সুতরাং প্রমাণ হয়ে গেল যে, উপরোক্ত সম্ভাবনাসমূহের মধ্যে কেবল সর্বশেষ সম্ভাবনা অর্থাৎ ঐ সময়ে এ ধরনের কাজের অস্তিত্ব বিদ্যমান এই জন্যই ছিল না যে, তা হল বিদ‘আত, যা অপছন্দনীয় ও শরী‘য়ত নিষিদ্ধ।