hadith book logo

সৎব্যক্তিদের আসরসমূহ থেকে চার আসর

লেখকঃ শাইখ আহমদ আর-রুমী আল-হানাফী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

কবরের নিকট কুরআন পাঠ করার বিধান

কবরস্থানে কুরআন পাঠ করাকে আলেমদের এক অংশ বৈধ বলেছেন; তবে অধিকাংশ আলেম তা করতে নিষেধ করেছেন। তারা বলেন: যিয়ারতকারীর জন্য আবশ্যক হলো শিক্ষা গ্রহণ নিয়ে ব্যস্ত থাকা; আর কুরআন পাঠ করার দ্বারা পাঠক পঠিত অংশের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণা ও চিন্তাভাবনা করার প্রয়োজন অনুভব করে; আর শিক্ষা গ্রহণ ও চিন্তাভাবনা একই সময়ে একই মনে একত্রিত হতে পারে না।