১
সৎব্যক্তিদের আসরসমূহ থেকে চার আসর
লেখকঃ শাইখ আহমদ আর-রুমী আল-হানাফী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
কবর যিয়ারত দুই প্রকার: শরী‘আতসম্মত ও বিদ‘আত
কবর যিয়ারত দু’ প্রকার: শরী‘য়তসম্মত যিয়ারত এবং বিদ‘আত পন্থায় যিয়ারত। তন্মধ্যে শরী‘আত পন্থায় যিয়ারত হল, যে যিয়ারতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করেছেন; আর তার উদ্দেশ্য হল দু’টি: তন্মধ্যে একটি যিয়ারতকারীর সাথে সম্পর্কিত, আর তা হল, উপদেশ ও শিক্ষা গ্রহণ করা। আর দ্বিতীয়টি কবরবাসীদের সাথে সম্পর্কিত, আর তা হল, যিয়ারতকারী কর্তৃক তাদের প্রতি সালাম পেশ করা এবং তাদের জন্য দো‘আ করা।
আর বিদ‘আত পন্থায় যিয়ারত হল, কবরের নিকট সালাত আদায়ের উদ্দেশ্যে কবর যিয়ারত করা; আর তাকে প্রদক্ষিণ করা, চুম্বন করা, স্পর্শ করা, কবরের মাটি গাল ঘষা, তার মাটি গ্রহণ করা, কবরবাসীকে ডাকা, তাদের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা; তাদের নিকট সাহায্য-সহযোগিতা, রিযিক, ক্ষমা, সন্তান, ঋণ পরিশোধ কামনা করা, দুঃখ-কষ্ট লাঘব আশা করা, দুশ্চিন্তামুক্ত হওয়ার আশা করা ইত্যাদি বিবিধ প্রয়োজন পূরণের জন্য সাহায্য চাওয়া, যা মূর্তিপূজারীরা তাদের মূর্তিদের নিকট চেয়ে থাকে। বস্তুত বিদ‘আতী, শির্কী এ যিয়ারতের ধারণা মূর্তিপূজারীদের নিকট থেকেই গ্রহণ করা হয়েছে; মুসলিম আলেমদের সর্বসম্মত মতে এসবের কোনো কিছুই শরী‘য়ত সম্মত নয়; কেননা জগতসমূহের প্রতিপালক আল্লাহ তা‘আলার রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা, তাবে‘য়ীন ও দীনের সকল ইমামগণের মধ্য থেকে কেউ এ ধরনের কাজ করেননি।