১
সৎব্যক্তিদের আসরসমূহ থেকে চার আসর
লেখকঃ শাইখ আহমদ আর-রুমী আল-হানাফী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
বিদ‘আতপূর্ণ ইবাদতসমূহ থেকে কিছুর উদাহরণ
যেমন- রাগায়েব [‘রাগায়েব’ নামক সালাতটি বিদ‘আত। এটি শা‘বান মাসের ১৫ তারিখ রাত্রে পড়া হয়। ৪৪৮ হিজরী সনে এটা প্রথম চালু হয়। দেখুন, আত-তারতূসী লিখিত আল-হাওয়াদিস ওয়াল বিদা‘ পৃ. ১৩২; আরও দেখুন, আবু শামাহ কর্তৃক লিখা গ্রন্থ আল-বা‘য়িস আলা ইনকারিল বিদা‘য়ী ওয়াল হাওয়াদেস, পৃ. ৩৫। [সম্পাদক]] নামক নফল সালাত প্রবর্তন ও তাতে জামায়াতের ব্যবস্থা করা। খুৎবার আযানের আগে রাসূলের উপর দরুদ ও সাহাবাদের উপর রাদিয়াল্লাহু আনহু পাঠ করা, জুম‘আর খুৎবা দেওয়ার সময় আমীন বলা, বিবিধ সুর দিয়ে খুৎবা দেওয়া। অনুরূপভাবে আযান ও কুরআন তিলাওয়াতে নব উদ্ভাবিত বিবিধ সুর, জানাযার সামনে প্রকাশ্যে যিকির করা; বর-কনের সামনে রাস্তায় বড় করে যিকির করা এবং এগুলো ছাড়া আরও অন্যান্য অপছন্দনীয় ও নিন্দনীয় বিদ‘আত যা ইবাদতের মধ্যে মানুষ করে থাকে।