hadith book logo

ঈমানের রুকনসমূহ

লেখকঃ ইলমী গবেষণা ডীনশীপ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

(১) কিতাবসমূহের ওপর ঈমান আনার মূলকথা:

কিতাবসমূহের ওপর ঈমান হচ্ছে, এ কথার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে, আল্লাহর অনেক কিতাব রয়েছে। যা তিনি তাঁর রাসূলগণের ওপর নাযিল করেছেন। আর তা সত্যিকার অর্থে আল্লাহর বাণী। আর তা হল জ্যোতি ও হিদায়াত। আর নিশ্চয় এ কিতাবসমূহের মধ্যে যা রয়েছে তা সত্য ও ন্যায়নিষ্ঠ, এর অনুসরণ করা ও তদানুযায়ী আমল করা ফরয। একমাত্র আল্লাহ ছাড়া এ কিতাবসমূহের সংখ্যা কেউ জানে না।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَكَلَّمَ ٱللَّهُ مُوسَىٰ تَكۡلِيمٗا ١٦٤﴾ [ النساء : ١٦٤ ]

“আর আল্লাহ মূসার সাথে কথোপথন করেছেন যথাযথভাবে।” [সূরা আন-নিসা, আয়াত: ১৪৬]

তিনি আরো বলেন,

﴿وَإِنۡ أَحَدٞ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ ٱسۡتَجَارَكَ فَأَجِرۡهُ حَتَّىٰ يَسۡمَعَ كَلَٰمَ ٱللَّهِ﴾ [ التوبة :٦]

“আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দিবে, যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৬]