hadith book logo

ঈমানের রুকনসমূহ

লেখকঃ ইলমী গবেষণা ডীনশীপ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

(২) কিতাবসমূহের ওপর ঈমান আনার বিধান:

সকল কিতাবের ওপর ঈমান আনা যা আল্লাহ তাঁর রাসূলগণের ওপর অবতীর্ণ করেছেন, আল্লাহ তা‘বারাকা ও তা‘আলা সত্যিকার অর্থে কিতাবসমূহের মাধ্যমে কথা বলেছেন এবং তা (আল্লাহর পক্ষ থেকে) অবতীর্ণ, মাখলুক বা সৃষ্ট নয়, আর যে ব্যক্তি কিতাবসমূহ অথবা তাঁর কিছুকে অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلۡكِتَٰبِ ٱلَّذِي نَزَّلَ عَلَىٰ رَسُولِهِۦ وَٱلۡكِتَٰبِ ٱلَّذِيٓ أَنزَلَ مِن قَبۡلُۚ وَمَن يَكۡفُرۡ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ فَقَدۡ ضَلَّ ضَلَٰلَۢا بَعِيدًا ١٣٦ ﴾ [ النساء : ١٣٦ ]

“হে ঈমানদারগণ, আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন কর এবং বিশ্বাস স্থাপন কর তাঁর রাসূল ও তাঁর কিতাবের ওপর, যা তিনি অবতীর্ণ করেছেন স্বীয় রাসূলের ওপর এবং সে সমস্ত কিতাবের ওপর যেগুলো অবতীর্ণ করা হয়েছিল ইতোপূর্বে। যে আল্লাহর ওপর, তাঁর ফিরিশতাদের ওপর, তাঁর কিতাবসমূহের ওপর এবং রাসূলগণের ওপর ও কিয়ামত দিবসের ওপর ঈমান আনবে না, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে।” [সূরা আন-নিসা, আয়াত: ১৩৬]

তিনি আরো বলেন,

﴿وَهَٰذَا كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ مُبَارَكٞ فَٱتَّبِعُوهُ وَٱتَّقُواْ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ١٥٥﴾ [ الانعام : ١٥٥ ]

“এটি এমন একটি গ্রন্থ, যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়। অতএব, এর অনুসরণ কর এবং তার তাকওয়া অবলম্বন কর; যাতে তোমরা করুনাপ্রাপ্ত হও।” [সূরা আল-আন‘আম, আয়াত: ১৫৫]