hadith book logo

ঈমানের রুকনসমূহ

লেখকঃ ইলমী গবেষণা ডীনশীপ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

(১২) তাকদীরের মাসআলা বা বিষয়টি আল্লাহর সৃষ্টি জীবের মাঝে তাঁর একটি রহস্যময় বিষয়:

তাকদীর নির্ধারণ আল্লাহর গোপন রহস্য, তাঁর সৃষ্টজীবের মাঝে এ কথাটি শুধুমাত্র তাকদীরের গোপন দিকের জন্য প্রযোজ্য। কারণ সকল জিনিসের হাকীকত শুধুমাত্র আল্লাহ জানেন। মানুষ তা অবগত হতে পারে না। যেমন, আল্লাহ পথভ্রষ্ট করেন, হিদায়াত করেন, মৃত্যু দান করেন, জীবিত করেন, নিষেধ করেন ও কিছু প্রদান করেন। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إذا ذكر القدر فأمسكوا» .

“যখন তাকদীরের কথা স্মরণ হবে তখন তোমরা তা নিয়ে তর্ক বির্তকে লিপ্ত না হয়ে চুপ থাকবে।” (সহীহ মুসলিম)

তবে তাকদীরের অন্যান্য দিক ও তাঁর মহা হিকমাত স্তর, মর্যাদা ও তাঁর প্রভাব মানুষের নিকট বর্ণনা করা ও তা মানুষদেরকে জানানো বৈধ রয়েছে। কারণ তাকদীরের ওপর ঈমান আনা ঈমানের রুকনসমূহের একটি অন্যতম রুকন, যা শিক্ষা করাও জানা একান্ত কর্তব্য। যেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরীল আলাইহিস সালামের নিকট ঈমানের রুকনসমূহ উল্লেখ করেন, তখন বলেন,

«هذا جبريل أتاكم يعلمكم دينكم» .

“উনি হলেন জিবরীল, তোমাদেরকে তোমাদের দীন শিক্ষা দেওয়ার জন্য আগমন করেছেন”।