১
ঈমানের রুকনসমূহ
লেখকঃ ইলমী গবেষণা ডীনশীপ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
(৬) রাসূলগণ মানুষ, তারা গায়েব জানেন না:
ইলমে গাইব জানা আল্লাহর বৈশিষ্ট্য, নবীগণের গুণ নয়। কারণ তারা অন্যান্য মানুষের মত মানুষ। তারা পানাহার করেন, বৈবাহিকসূত্রে আবদ্ধ হন, নিদ্রা যান, অসুস্থ হন ও ক্লান্ত হন।
আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ مِنَ ٱلۡمُرۡسَلِينَ إِلَّآ إِنَّهُمۡ لَيَأۡكُلُونَ ٱلطَّعَامَ وَيَمۡشُونَ فِي ٱلۡأَسۡوَاقِۗ ﴾ [ الفرقان : ٢٠ ]
“আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি, তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে বাজারে চলা ফেরা করত।” [সূরা আল-ফুরকান, আয়াত: ২০]
আল্লাহ তা‘আলা আরও বলেন,
﴿وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ وَجَعَلۡنَا لَهُمۡ أَزۡوَٰجٗا وَذُرِّيَّةٗۚ﴾ [ الرعد : ٣٨ ]
“আপনার পূর্বে আমরা অনেক রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান-সন্ততি দিয়েছি।” [সূরা আর-রা‘দ, আয়াত: ৩৮]
তাদেরকে ও চিন্তা, দুঃখ আনন্দ ও কর্ম প্রেরণা স্পর্শ করে যেমন- সাধারণ মানুষকে পেয়ে থাকে। কিন্তু আল্লাহ তাদেরকে তাঁর দীন প্রচার করার জন্য মনোনয়ন করেছেন। আল্লাহ তাদেরকে (রাসূলদেরকে ইলমে গায়েব হতে) যা অবগত করান তা ব্যতীত কোনো ইলমে গায়েব জানেন না। আল্লাহ তা‘আলা বলেন,
﴿عَٰلِمُ ٱلۡغَيۡبِ فَلَا يُظۡهِرُ عَلَىٰ غَيۡبِهِۦٓ أَحَدًا ٢٦ إِلَّا مَنِ ٱرۡتَضَىٰ مِن رَّسُولٖ فَإِنَّهُۥ يَسۡلُكُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦ رَصَدٗا ٢٧﴾ [ الجن : ٢٦، ٢٧ ]
“তিনি গায়েবের জ্ঞানী, পরন্তু তিনি গায়েবের বিষয় কারও কাছে প্রকাশ করেন না। তাঁর মনোনীত রাসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রেও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন।” [সূরা আল-জিন্ন, আয়াত: ২৬-২৭]