১
ঈমানের রুকনসমূহ
লেখকঃ ইলমী গবেষণা ডীনশীপ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
(৭) রাসূলগণ মা‘সূম বা নিস্পাপ:
আল্লাহ তা‘আলা তাঁর রিসালাত প্রদান ও প্রচার করার জন্য তাঁর সৃষ্টজীব থেকে উত্তম লোকদেরকে নির্বাচন করেছেন। যারা সৃষ্টিগত ও চরিত্রগত দিক থেকে পরিপূর্ণ, আল্লাহ তাদেরকে কবীরা গুনাহ থেকে নিরাপদে রেখেছেন। সকল ত্রুটি থেকে তাদেরকে মুক্ত করেছেন। যাতে তারা আল্লাহর অহী স্বীয় উম্মাতের নিকট পৌঁছাতে সক্ষম হন।
আল্লাহর পক্ষ থেকে তাঁর রিসালাত প্রচারের ব্যাপারে যে সংবাদ দিয়েছেন, তাতে তারা যে মা‘সূম তা সর্বজনস্বীকৃত। আল্লাহ তা‘আলা বলেন,
﴿يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ بَلِّغۡ مَآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَۖ وَإِن لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسَالَتَهُۥۚ وَٱللَّهُ يَعۡصِمُكَ مِنَ ٱلنَّاسِۗ﴾ [ المائدة : ٦٧ ]
“হে রাসূল, পৌঁছে দিন আপনার প্রতি পালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন,তবে আপনি তাঁর রিসালাত কিছুই পৌঁছালেন না, আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে নিরাপদে রাখবেন।” [সূরা আল-মায়েদা, আয়াত: ৬৭]
তিনি আরো বলেন,
﴿ٱلَّذِينَ يُبَلِّغُونَ رِسَٰلَٰتِ ٱللَّهِ وَيَخۡشَوۡنَهُۥ وَلَا يَخۡشَوۡنَ أَحَدًا إِلَّا ٱللَّهَۗ﴾ [ الاحزاب : ٣٩ ]
“তাঁরা (নবীগণ) আল্লাহর রিসালাত প্রচার করতেন ও তাঁকে ভয় করতেন, তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতেন না।” [সূরা আল-আহযাব, আয়াত: ৩৯]
তিনি আরো বলেন,
﴿لِّيَعۡلَمَ أَن قَدۡ أَبۡلَغُواْ رِسَٰلَٰتِ رَبِّهِمۡ وَأَحَاطَ بِمَا لَدَيۡهِمۡ وَأَحۡصَىٰ كُلَّ شَيۡءٍ عَدَدَۢا ٢٨﴾ [ الجن : ٢٨ ]
“যাতে আল্লাহ তা‘আলা জেনে নেন যে, রাসূলগণ তাদের পালনকর্তার রিসালাত পৌঁছিয়েছেন কিনা। রাসূলগণের কাছে যা আছে, তা তাঁর জ্ঞান-গোচর। তিনি সব কিছুর সংখ্যার হিসাব রাখেন।” [সূরা আল-জিন্ন, আয়াত: ২৮]
এবং যখন তাদের কারো পক্ষ থেকে এমন কোনো ছোট পাপ কর্ম প্রকাশিত হয় যা তাবলীগের (দীন প্রচারের) সাথে সম্পৃক্ত নয়, তখন তা তাদের নিকট বর্ণনা করা হলে তারা আল্লাহর কাছে তাওবাহ ও তাঁর দিকে এমনভাবে ধাবমান যেন এ পাপ তাদের কাছ থেকে প্রকাশ পায় নি, ফলে তারা তাদের পূর্বের মর্যাদার চেয়ে আরো উচ্চ মর্যাদা লাভ করবেন। তা এ জন্য যে, আল্লাহ তাঁর নবীদেরকে পূর্ণ সৎ চরিত্রে ও ভাল গুণে বিশেষিত করেছেন। এবং তাদের মান-মর্যাদা সুউচ্চ অবস্থান ক্ষুন্ন হয় এমন সকল জিনিস থেকে তাদেরকে পবিত্র রেখেছেন।