hadith book logo

ঈমানের রুকনসমূহ

লেখকঃ ইলমী গবেষণা ডীনশীপ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

ষষ্ঠ রুকন: তাকদীরের ওপর ঈমান (১) কদরের (তাকদীরের) সংজ্ঞা ও তার ওপর ঈমান আনার গুরুত্ব:

কদর বা (ভাগ্য) হলো, আল্লাহর অনন্ত জ্ঞান ও হিকমাত অনুযায়ী সৃষ্টিকুলের সকল কিছু নির্ধারণ। আর তা আল্লাহর কুদরতের ওপর নির্ভরশীল, কারণ তিনি সর্ববিষয়ে ক্ষমতাশীল, তিনি যা ইচ্ছা তাই করেন।

আর তাকদীরের ওপর ঈমান আনা আল্লাহ তা‘আলার রবুবিয়াত বা প্রভুত্তের ওপর ঈমান আনার অন্তর্ভুক্ত এবং তা ঈমানের ছয়টি রুকনের অন্যতম একটি রুকন। এর ওপর ঈমান আনা ছাড়া এই ছয়টি রুকনের ওপর ঈমান আনা পরিপূর্ণ হবে না।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ ٤٩﴾ [ القمر : ٤٩ ]

“নিশ্চয় আমরা প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি।” [সূরা আল-ক্বামার, আয়াত: ৪৯]

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«كل شيء بقدر حتى العجز والكيس، أوالكيس والعجز» .

“প্রত্যেক জিনিসই পরিমিত, এমনকি অপারগতা ও অলসতা অথবা অলসতা ও অপারগতাও।” (সহীহ মুসলিম)