hadith book logo

ঈমানের রুকনসমূহ

লেখকঃ ইলমী গবেষণা ডীনশীপ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

(৩) শেষ দিবসের ওপর ঈমান আনার ফলাফল:

শেষ দিবসের ওপর ঈমান আনার অনেক সুফল রয়েছে:

(১) সাওয়াবের আশায় আনুগত্য ও কর্ম সম্পাদনে আগ্রহী ও উৎসাহী হওয়া।

(২) এ দিবসের শাস্তির ভয়ে অবাধ্যতায় লিপ্ত ও সেটার প্রতি সন্তষ্ট থাকা থেকে বেঁচে থাকা।

(৩) আখিরাতে মুমিনরা যে নি‘আমত ও ছাওয়াব পাবে এ আশা- আকাঙ্খায় দুনিয়ার ছুটে যাওয়া জিনিস থেকে নিজের শান্তনা লাভ করা।

(৪) ব্যক্তি ও সমাজিক জীবনে সৌভাগ্যের মূল উৎস হল শেষ দিবসের ওপর ঈমান আনা। কারণ মানুষ যখন এ কথার ওপর ঈমান আনবে যে, নিশ্চয় আল্লাহ তা‘আলা সৃষ্টজীবকে তাদের মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন ও তাদের হিসাব-নিকাশ নিবেন এবং তাদের কর্মের প্রতিদান প্রদান করবেন। মাযলুমের (অত্যাচারিত) পক্ষে যালিম (অত্যাচারকারী) ব্যক্তির কাছ থেকে প্রতিশোধ নিবেন। তখন সে আল্লাহর আনুগত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে, সকল অকল্যাণের উৎস নিঃশেষ হয়ে যাবে। সমাজে কল্যাণ বিস্তার লাভ করবে এবং সর্বত্র সম্মান-মর্যাদা, শাস্তি ও নিরাপত্তা ছড়িয়ে পড়বে। প্রশান্তি ও নিরাপত্তা বেড়ে যাবে।