১
আল্লাহর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বাস্তব কিছু নমুনা
লেখকঃ সাঈদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
দ্বিতীয় পরিচ্ছেদ: যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর প্রস্তুতি, সাহসিকতা ও বীরত্বের হিকমত সংক্রান্ত আলোচনা
মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচেষ্টায় একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার পর তা মুসলিমদের জন্য একটি শক্তিশালী ঘাটিতে পরিণত হলো। এ ছাড়াও মদিনা এখন মুসলিমদের জন্য একটি প্রাণকেন্দ্র ও রাজধানীতে রূপান্তরিত হলো। আর আতঙ্ক হলো তাদের জন্য যারা ইসলামের অগ্রযাত্রাকে প্রতিহত করতে চায় এবং ইসলামী রাজধানীর ক্ষতি চায়। তাদের বিরোধিতা সত্ত্বেও মদিনা মুসলিমদের জন্য আশ্রয়স্থল ও মিলন কেন্দ্র পরিণত হয়; এখান থেকে ইসলামের শত্রুদের প্রতিহত করার একটি সুযোগ মুসলিমদের তৈরি হয়। এ ধরনের অর্জনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাহে অন্তর দিয়ে ও মুখ দিয়ে কাফির মুশরিকদের সাথে যুদ্ধের ঘোষণা দেন। দা‘ওয়াত, বয়ান, তলোয়ার ও অস্ত্র দিয়ে যুদ্ধ করতে তার নিকট এখন আর কোনো বাধা রইল না। তাই তিনি কাফিরদের বিরুদ্ধে সব ধরনের যুদ্ধ বিদ্রোহ পরিচালনা আরম্ভ করেন। তিনি ৫৬টি সৈন্যদল শত্রুর বিরুদ্ধে পাঠান এবং তিনি নিজেই সাতাশটি যুদ্ধে প্রধান সেনাপতি হিসেবে নেতৃত্ব দেন। [সহীহ বুখারী, কিতাবুল মাগাযী, হাদীস নং ৩৯৪৯; সহহি মুসলিম, কিতাবুল জিহাদ ওয়াসসিয়ার, হাদীস নং ১২৫৪; আল বিদায়া ওয়ান নিহায়া ২৪১/৩; যাদুল মা‘য়াদ ৫/৩।]
যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হিকমতপূর্ণ আচরণ:
যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হিকমতপূর্ণ আচরণ: