১
আল্লাহর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বাস্তব কিছু নমুনা
লেখকঃ সাঈদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
তৃতীয় পরিচ্ছেদ: তায়েফ গমনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দা‘ওয়াতী কার্যক্রমের অবস্থা
নবুওয়াতের দশম বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরাশ আশা ও আকাঙ্ক্ষা নিয়ে তায়েফ গমন করেন। তিনি আশা করছিলেন, সাকীফের লোকেরা হয়ত তার দা‘ওয়াত কবুল করবে এবং তাকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবে। তাই স্বীয় গোলাম যায়েদ ইবন হারেসা রাদিয়াল্লাহু আনহু সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে তিনি যত লোকের সাথে অতিক্রম করেন, প্রত্যেককে ইসলামের দা‘ওয়াত দেন এবং আল্লাহর ওপর ঈমান আনার আহ্বান করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, একজন লোকও তার ডাকে সাড়া দেয় নি এবং ইসলাম কবুল করে নি।