১
আল্লাহর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বাস্তব কিছু নমুনা
লেখকঃ সাঈদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৪
দশ. মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবন উবাইয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর দেখতে পেলেন, মদিনার দুই গোত্র আওস ও খাজরায আব্দুল্লাহ ইবন উবাইয়ের নেতৃত্বে মতৈক্যে পৌঁছেছে। তার ব্যাপারে তাদের মধ্যে কোনো প্রকার বিভেদ নেই। ইতোপূর্বে তারা উভয় গোত্র আর কারো নেতৃত্বে এ ধরনের মতৈক্যে পৌঁছেছেন তার কোনো নজীর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে দেখতে পেলেন, তারা একটি সুদৃঢ় বন্ধনে আবদ্ধ। তাদের মধ্যে একটি ঐক্য পরিলক্ষিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ইসলামের দা‘ওয়াত দিতে আরম্ভ করেন, তাদের ঐক্যে ফাটল ধরে। তাদের অনেক লোক ইসলাম গ্রহণ করে। আব্দুল্লাহ ইবন উবাই যখন দেখতে পেল, তার সম্প্রদায়ের লোকেরা ইসলাম গ্রহণ করছে, তখন তার ক্ষোভ ও ক্রুদ্ধতা বেড়ে গেল এবং সে বুঝতে পারল যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্তৃত্ব চিনিয়ে নিয়ে যাচ্ছেন এবং ইসলাম ছাড়া তার আর কোনো কিছুই কবুল করছেন না, তখন সে নিজেও বাধ্য হয়ে ইসলামে প্রবেশ করে। সে বাহ্যিকভাবে ইসলামে প্রবেশ করলেও কিন্তু অন্তর থেকে সে ইসলামকে পছন্দ করতে পারল না। তার অন্তরে ছিল ইসলামের প্রতি বিদ্বেষ ও হিংসা। ইসলাম থেকে মানুষকে ফেরানো, মুসলিমদের মধ্যে বিভেদ জিয়ে রাখা ও তাদের বিরুদ্ধে ইয়াহূদীদের সাহায্য করার জন্য সে তার যাবতীয় চেষ্টাই চালিয়ে যেত। [দেখুন: সীরাতে ইবন হিশাম ২১৬/২; আল বিদায়া ওয়ান নিহায়াহ ১৫৭/৪।]
গোপনে ও লোকচক্ষুর আড়ালে ইসলামের দা‘ওয়াতের বিরুদ্ধে তার চক্রান্ত ও ষড়যন্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের নিকট অতিদ্রুত প্রকাশ পায়। কিন্তু কিছুই করার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুতা ও বিরোধিতাকে ক্ষমা ও সহনশীলতার সাথে মোকাবেলা করেন। কারণ, তিনি জানতেন সে ইসলাম প্রকাশ করছে। এ ছাড়াও সে মুনাফিকদের সরদার হওয়ার কারণে তাদের মধ্যে তার অনুসারী ছিল অনেক। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভালো ব্যবহার করতেন এবং সে যত ধরনের কষ্ট দিত তার মোকাবেলা ক্ষমা ও ভালো ব্যবহার দ্বারাই করতেন। তাকে কোনো শাস্তি দিতেন না। নিচে এ বিষয়ে কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করা হলো: