hadith book logo

আল্লাহর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বাস্তব কিছু নমুনা

লেখকঃ সাঈদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

খ. উহুদ যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আচরণ

উহুদ যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি বাঁচা-মরার লড়াই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধকে অত্যন্ত গুরুত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ যুদ্ধ করার তেমন কোনো আগ্রহী ছিলেন না; কিন্তু সাহাবীদের আগ্রহের কারণে তিনি এ যুদ্ধ করতে এক রকম বাধ্য হয়েছিলেন। কিন্তু পরিতাপের বিষয় হলো, কমবখত মুনাফিক আবদুল্লাহ ইবন উবাই ইবন সলুল এ যুদ্ধে সীমাহীন গাদ্দারী করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে তার দলবল নিয়ে যুদ্ধে অংশ গ্রহণ করে। কিন্তু যখন সে উহুদ ও মদিনার নিকটে পৌঁছে তখন সে এক-তৃতীয়াংশ সৈন্য নিয়ে কেটে পড়ে এবং মদিনায় ফিরে আসে। আব্দুল্লাহ ইবন আমর ইবন হারাম তাদের পিছু নেয় এবং তাদের লজ্জা দেয়, তাদের পুনরায় যুদ্ধে শরীক হওয়ার জন্য উদ্বুদ্ধ করে, কিন্তু সে বলে, তোমরা আসো! আল্লাহর রাস্তায় জিহাদ কর অথবা শত্রুদের প্রতিহত কর। তার কথার উত্তরে আব্দুল্লাহ ইবন উবাই বলে, আমরা যদি জানতাম, তোমরা এখানে যুদ্ধ করবে, তাহলে আমরা তোমাদের সাথে এখানে আসতাম না। এ বলে সে চলে যায় এবং মুসলিমদের গালি দেয়। [দেখুন: যাদুল মা‘আদ ১৯৪/৩; সীরাতে ইবন হিশাম ৮/৩; আল-বিদায়া ওয়ান নিহায়াহ ৫১/৪] এত বড় অপরাধ সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো শাস্তি দেন নি।