১
আল্লাহর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বাস্তব কিছু নমুনা
লেখকঃ সাঈদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
ঘ. বনী নাজিরদের স্বীয় ভূমিতে বহাল থাকতে উদ্বুদ্ধকরণ
বনী নাজির যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করে প্রতিশ্রুতি ভঙ্গ করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদ ইবন মাসলামাকে তাদের নিকট এ নির্দেশ দিয়ে পাঠান, তারা যেন এ শহর থেকে বের হয়ে যায়। কিন্তু মুনাফিকরা বিশেষ করে তাদের সরদার আব্দুল্লাহ ইবন উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে তাদের নির্দেশ দেন যে, তারা যেন বের না হয়। তারা বলে আমরা তোমাদের ছাড়বো না, যদি তোমাদের সাথে যুদ্ধ করে আমরা তোমাদের হয়ে তাদের সাথে যুদ্ধ করব, আর যদি তোমাদের বের করে দেয়, তাহলে আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব। তাদের কথা শোনে ইয়াহূদীদের সাহস বেড়ে গেল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশকে অমান্য করল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘেরাও করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘেরাও করে ফেললে, আল্লাহ তা‘আলা তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দেন। তারপর তারা আত্মসমর্পণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেশান্তর করেন, ফলে খাইবরে তারা আশ্রয় নেয়। [সীরাতে ইবন হিশাম ১৯২/৩; আল বিদায়া ওয়ান নিহায়াহ ৭৫/৪; যাদুল মা‘আদ ১২৭/৩।]
এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবন উবাইকে ছেড়ে দেন এবং তাকে কোনো প্রকার শাস্তি দেন নি।
এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবন উবাইকে ছেড়ে দেন এবং তাকে কোনো প্রকার শাস্তি দেন নি।