১
আল্লাহর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বাস্তব কিছু নমুনা
লেখকঃ সাঈদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৭
গ. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দা‘ওয়াতী কাজ থেকে বিরত রাখার প্রচেষ্টা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা‘দ ইবন উবাদাহ-এর নিকট যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলে পথে আব্দুল্লাহ ইবন উবাই ও তার কাওমের লোকদের সাথে দেখা হয়। তাদের দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে তাদের সালাম দেন, তাদের নিকট কিছু সময় অবস্থান করে তাদেরকে কুরআনের তিলাওয়াত শোনান। তাদের আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর স্মরণ করিয়ে দেন, ‘আযাব থেকে সতর্ক করেন, জান্নাতের সু-সংবাদ দেন এবং জাহান্নামের ভয় দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শেষ করার পর আব্দুল্লাহ ইবন উবাই তাকে বলে, আমরা তোমার কথা পছন্দ করি না। তুমি যা বলছ তা যদি সত্য হয় তাহলে তুমি ঘরে বসে থাক, যে তোমার কাছে আসবে তাকে তুমি শোনাও আর যে আসবে না তাকে তুমি শাস্তি দিতে যেও না। তুমি এমন লোকদের মজলিসে যাবে না, যারা তোমার কথাকে অপছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেন নি, কোনো প্রকার শাস্তি না দিয়ে ক্ষমা করে দেন। [দেখুন: সীরাতে ইবন হিশাম ২১৯, ২১৮/২।]