১
আল্লাহর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বাস্তব কিছু নমুনা
লেখকঃ সাঈদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
তৃতীয় পরিচ্ছেদ: ব্যক্তি-পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দা‘ওয়াত দেওয়ার হিকমত ও কৌশল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আল্লাহ তা‘আলার সৃষ্টির সর্বাধিক জ্ঞানী ও বুদ্ধিমান। তিনি মানুষের সাথে কখনোই কোনো খারাপ ব্যবহার করেন নি। তিনি সব সময় বিনম্র আচরণ ও ভালো ব্যবহার করতেন, যাতে তারা ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়। ক্ষমা করা ছিল তার অন্যতম গুণ। মানুষের পক্ষ থেকে কোনো কষ্ট দেওয়া হলে, তার ওপর তিনি ধৈর্যধারণ করতেন এবং উত্তম ব্যবহার দ্বারা তা মোকাবেলা করতেন। তিনি কখনোই কারো থেকে প্রতিশোধ নিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা, দানশীলতা, নম্রতা, ভদ্রতা, ইনসাফ, ধৈর্য ও সহনশীলতা কেমন ছিল, নিম্নের কয়েকটি আলোচনা দ্বারা কিছুটা হলেও ফুটে উঠবে।