hadith book logo

একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী

লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

প্রজ্ঞা ও উত্তম ভাষণের মাধ্যমে আল্লাহর পথে দাওয়াত প্রদান

৯. প্রজ্ঞা ও উত্তম ভাষণের মাধ্যমে আল্লাহর পথে দাওয়াত প্রদান: একজন ইসলামী দা'ঈকে অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় মানুষদেরকে দাওয়াত প্রদান করতে হবে যাতে মানুষ স্বতঃপ্রবৃত্ত হয়ে ইসলামের দিকে ধাবিত হয়। এ প্রসঙ্গে আল্লাহ্ তা‘আলা বলেন:

﴿ٱدۡعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلۡحِكۡمَةِ وَٱلۡمَوۡعِظَةِ ٱلۡحَسَنَةِۖ وَجَٰدِلۡهُم بِٱلَّتِي هِيَ أَحۡسَنُۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ١٢٥ ﴾ [ النحل : ١٢٥ ]

“আপনি আহবান করুন মানুষকে আপনার রবের পথের দিকে হিকমত ও উত্তম পন্থায়। নিশ্চয় আপনার রব সে ব্যক্তিকে বিশেষভাবে জানেন যে তার পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে এবং তিনি সৎপথগামীদেরকেও ভালভাবে জানেন।’’ [. সূরা আন-নাহল, ১৬ : ১২৫]