১
একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী
লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
মুজাহাদায়ে নফস
১০. মুজাহাদায়ে নফস: আমাদের প্রত্যেককে নিজের মনের সাথে লড়াই করে প্রথমে তাকে মুসলিম ও আল্লাহ্ তা‘আলার অনুগত বানাতে হবে। এ প্রসঙ্গে হাদীসের এক বর্ণনায় জানা যায়, “ফুদালা ইবন ‘উবায়দ রা. হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, সেই প্রকৃত মুজাহিদ, যে আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের সাথে সংগ্রাম করে।’’ [. আবূ ‘আব্দুল্লাহ, আহমাদ ইব্ন হাম্বল, আল-মুসনাদ, (মিশর : কর্ডোভা, তা.বি.), ৬ষ্ঠ খ., পৃ. ২০ ও ২২, হাদীস নং-২৩৯৯৭ ও ২৪০১১।]