১
একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী
লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
ধৈর্য ও সংযম
১৮. ধৈর্য ও সংযম: মানবজীবনে ধৈর্য ও সংযম প্রদর্শনের আবশ্যকতা অনস্বীকার্য। এটি একজন মু’মিনের জন্য একটি অপরিহার্য গুণ বরং এটি মুমিনের মেরুদন্ডস্বরূপ। কেননা এ কাজে বিভিন্ন মেজাজের লোকদের সাথে মেলা-মেশা করা প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ধৈর্য ও সংযম ব্যতীত এ কাজ সম্ভব নয়। আর ধৈর্য ধারণ সম্পকে আল-কুর’আনে নির্দেশ প্রদান করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ্ তা‘আলা বলেন:
﴿ فَٱصۡبِرۡ كَمَا صَبَرَ أُوْلُواْ ٱلۡعَزۡمِ مِنَ ٱلرُّسُلِ وَلَا تَسۡتَعۡجِل لَّهُمۡۚ كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَ مَا يُوعَدُونَ لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا سَاعَةٗ مِّن نَّهَارِۢ ۚ بَلَٰغٞۚ فَهَلۡ يُهۡلَكُ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡفَٰسِقُونَ ٣٥ ﴾ [ الاحقاف : ٣٥ ]
“অতএব আপনি সবর করুন যেভাবে দৃঢ়চেতা রাসূলগণ সবর করেছিলেন এবং ওদের ব্যাপারে তাড়াহুড়া করবেন না। ওদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তা যেদিন তারা দেখবে, তখন তাদের মনে হবে যেন তারা দিনের এক মুহুর্তের বেশি পৃথিবীতে অবস্থান করেনি। এটা সংবাদ পৌঁছিয়ে দেয়া মাত্র। তারাই ধ্বংস হবে, যারা পাপাচারী।’’ [. সূরা আল-আহকাফ, ৪৬ : ৩৫।]