hadith book logo

একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী

লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

জিহাদী চেতনা

২৬. জিহাদী চেতনা: মু’মিনকে অবশ্যই জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। একজন মু’মিনের জিহাদ তার কু-প্রবৃত্তির বিরুদ্ধে, শয়তানী কুমন্ত্রণার বিরুদ্ধে, শয়তানী শক্তি তথা তাগুতী শক্তির বিরুদ্ধে। আর জিহাদ হবে কথা, কৌশল, ধনসম্পদ, কলম ও অস্ত্রের দ্বারা। সর্বোতভাবে জিহাদ করতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ্ তা‘আলা বলেন:

﴿ٱنفِرُواْ خِفَافٗا وَثِقَالٗا وَجَٰهِدُواْ بِأَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ٤١ ﴾ [ التوبة : ٤١ ]

“তোমরা অভিযানে বের হয়ে পড়, স্বল্প সরঞ্জামের সাথে কিংবা প্রচুর সরঞ্জামের সাথে; এবং জিহাদ কর আল্লাহর পথে নিজেদের মাল দিয়ে ও নিজেদের জান দিয়ে। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা জানতে।’’ [. সূরা আত-তাওবাহ, ৪১।]