hadith book logo

একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী

লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

ছিদ্রান্বেষণ না করা

২৮. ছিদ্রান্বেষণ না করা: প্রতিটি মানুষের মাঝে কিছু না কিছু দুর্বল দিক থাকে। একজন পরিপূর্ণ মু’মিনের উচিত হবে মানুষের দোষ-ত্রুটি গোপন রাখা। অপরের ছিদ্রান্বেষণ না করা। নিন্দা না-করা। এ প্রসঙ্গে আল্লাহ্ তা‘আলা বলেন:

﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱجۡتَنِبُواْ كَثِيرٗا مِّنَ ٱلظَّنِّ إِنَّ بَعۡضَ ٱلظَّنِّ إِثۡمٞۖ وَ لَا تَجَسَّسُواْ وَلَا يَغۡتَب بَّعۡضُكُم بَعۡضًاۚ أَيُحِبُّ أَحَدُكُمۡ أَن يَأۡكُلَ لَحۡمَ أَخِيهِ مَيۡتٗا فَكَرِهۡتُمُوهُۚ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ تَوَّابٞ رَّحِيمٞ ١٢ ﴾ [ الحجرات : ١٢ ]

“ওহে যারা ঈমান এনেছ! তোমরা অনেক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয়ই কোন কোন অনুমান পাপজনক হয়ে থাকে। আর তোমরা কারও দোষ অনুসন্ধান কর না এবং একে অপরের গীবত কর না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশ্ত ভক্ষণ করতে পছন্দ করবে? তোমরা তো অবশ্যই তা ঘৃণা কর। তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ্ বড়ই তাওবাহ কবুলকারী, পরম দয়ালু।’’ [. সূরা আল-হুজুরাত, ১২।]

এ প্রসঙ্গে হাদীসের এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহও কিয়ামতের দিন সে ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবেন।’’ [. ইব্ন মাজাহ, হাদীস নং-২৫৩৬।]