hadith book logo

একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী

লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

ক্ষমা

১৯. ক্ষমা: ক্ষমা একটি মহৎ গুণ। মু’মিনকে অবশ্যই ক্ষমা করে দেয়ার মত মহৎ গুণের অধিকারী হতে হবে। এতে মানুষের মনের বিদ্বেষ ভাব দূরীভূত হয়ে মু’মিনের সাথে গড়ে উঠবে নিবীড় সম্পর্ক, অগাধ ভালবাসা ও বিশ্বাস। এ প্রসঙ্গে আল্লাহ্ তা‘আলা বলেন:

﴿وَلَا تَسۡتَوِي ٱلۡحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُۚ ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ فَإِذَا ٱلَّذِي بَيۡنَكَ وَبَيۡنَهُۥ عَدَٰوَةٞ كَأَنَّهُۥ وَلِيٌّ حَمِيمٞ ٣٤ ﴾ [ فصلت : ٣٤ ]

“ভাল ও মন্দ সমান নয়। যা উৎকৃষ্ট তা দিয়ে মন্দকে প্রতিহত করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে অন্তরঙ্গ বন্ধুর মত হয়ে যাবে।’’ [. সূরা আল-বাকারাহ, ২ : ২৬৯।]