hadith book logo

একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী

লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

পরামর্শের মনোবৃত্তি

২৭. পরামর্শের মনোবৃত্তি: একজন দা‘ঈ ও মু’মিনকে পরস্পর পরামর্শের মনোবৃত্তি অর্জন করতে হবে এবং কোন কাজে অগ্রসর হতে হলে তাকে এ সকল পরামর্শের ভিত্তিতেই অগ্রসর হতে হবে। আর এটি মূলত: মু’মিনের একটি অন্যতম বৈশিষ্ট্যও বটে। এ প্রসঙ্গে আল্লাহ্ তা‘আলা বলেন:

﴿ وَٱلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِرَبِّهِمۡ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَمۡرُهُمۡ شُورَىٰ بَيۡنَهُمۡ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ٣٨ ﴾ [ الشورا : ٣٨ ]

“আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, নামায কায়েম করে, নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে পারস্পরিক কর্ম সম্পাদন করে এবং যে রিযিক আমি তাদের দিয়েছি তা থেকে ব্যয় করে।’’ [. সূরা শুরা, ৩৮।]