hadith book logo

একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী

লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

উত্তম চরিত্র

৬. উত্তম চরিত্র: চরিত্র মানুষের অমূল্য সম্পদ। বক্তৃতা, বিবৃতি ও ওয়াজ-নসীহতের মাধ্যমে যা সম্ভব হয় না তা চারিত্রিক মাধুর্য্য দিয়ে অর্জিত হয়। এ জন্য মু’মিনকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কথা ও কাজের সাদৃশ্য থাকবে। আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করবে। এ প্রসঙ্গে আল্লাহ্ তা‘আলা বলেন:

﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لِمَ تَقُولُونَ مَا لَا تَفۡعَلُونَ ٢ ﴾ [ الصف : ٢ ]

“হে মু’মিনগণ তোমরা যা কর না তা কেন বল।’’ [. সূরা আল-হুজুরাত, ৪৯ : ২।]