hadith book logo

একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী

লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

দৃঢ় ইচ্ছাশক্তি

২২. দৃঢ় ইচ্ছাশক্তি: মানুষ যা কিছু চিন্তা করে তা তার ইচ্ছা শক্তির মাধ্যমেই বাস্তবায়ন করে। এ ইচ্ছা শক্তিতে প্রবৃত্তির তাড়না অলসতা বা আরামপ্রিয়তা বা ভীতি ইত্যাদি প্রভাব বিস্তার করে। তাই অনেক সময় মানুষ দুর্বল চিত্ত হয়ে পড়ে। এ ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে প্রজ্ঞা ও শরী‘আতের বিধি-বিধান অনুসারে। আর একজন মুমিনের একটি মহৎ গুণ। এ প্রসঙ্গে আল্লাহ্ তা‘আলা বলেন:

﴿ فَإِن لَّمۡ يَسۡتَجِيبُواْ لَكَ فَٱعۡلَمۡ أَنَّمَا يَتَّبِعُونَ أَهۡوَآءَهُمۡۚ وَمَنۡ أَضَلُّ مِمَّنِ ٱتَّبَعَ هَوَىٰهُ بِغَيۡرِ هُدٗى مِّنَ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ٥٠ ﴾ [ القصص : ٥٠ ]

“তারা যদি আপনার কথায় সাড়া না দেয়, তবে আপনি জানবেন যে, তারা শুধু স্বীয় প্রবৃত্তিরই অনুসরণ করে থাকে। আল্লাহর হিদায়াতের পরিবর্তে যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে? আল্লাহ্ তো জালিম লোকদেরকে পথ দেখান না।’’ [. সূরা আল-কাসাস, ৫০।]