hadith book logo

একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী

লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

প্রতিশ্রুতি পূর্ণ করা

৩০. প্রতিশ্রুতি পূর্ণ করা: ওয়াদা দিয়ে তা রক্ষা করা একজন মু’মিনের একটি গুরুত্বপূর্ণ গুণ। আর এটি একজন মু’মিনের জন্য একটি অপরিহার্য গুণ। কারণ প্রতিশ্রুতি রক্ষা না করা মুনাফেকীর লক্ষণ। এ জন্য আল্লাহ্ তা‘আলা এ বিষয়ে গুরুত্ব প্রদান করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ্ তা‘আলা বলেন:

﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَوۡفُواْ بِٱلۡعُقُودِۚ أُحِلَّتۡ لَكُم بَهِيمَةُ ٱلۡأَنۡعَٰمِ إِلَّا مَا يُتۡلَىٰ عَلَيۡكُمۡ غَيۡرَ مُحِلِّي ٱلصَّيۡدِ وَأَنتُمۡ حُرُمٌۗ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ مَا يُرِيدُ ١ ﴾ [ المائ‍دة : ١ ]

“ওহে যারা ঈমান এনেছ! তোমরা অঙ্গীকার পূর্ণ করবে। তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু, সেগুলো ছাড়া যা তোমাদের কাছে বর্ণিত হচ্ছে, তবে ইহরাম অবস্থায় শিকার করাকে হালাল মনে করবে না। নিশ্চয় আল্লাহ্ আদেশ করেন যা তিনি ইচ্ছা করেন।’’ [. সূরা আল মায়িদাহ, ১।]

এ প্রসঙ্গে হাদীসের এক বর্ণনায় জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মুনাফিকের নিদর্শন তিনটি। যখন কথা বলে তখন মিথ্যা বলে। প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে এবং তার কাছে কোন কিছু আমানত রাখলে তার খিয়ানত করে।’’ [. মুসলিম, আস-সহীহ, হাদীস নং-৮৯।]