hadith book logo

একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী

লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ঈমানদার হওয়া

১. ঈমানদার হওয়া: ঈমান একজন মানুষকে আল্লাহ্, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ যাবতীয় বিষয়ের প্রতি দৃঢ় ও পূর্ণাঙ্গ আস্থাশীল করতে শেখায়। একজন ঈমানদার নিজেকে এবং তার ধ্যান ধারণা, আবেগ, অনুভূতি সবকিছুকে আল্লাহর কাছে সমর্পণ করেন। ঈমান তাঁকে সব সময় কর্তব্য কাজে নিয়োজিত রাখে এবং ভাল কাজে উৎসাহ দেয়। এ ঈমানের বলে বলীয়ান হয়েই সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মাত্র ৩১৩ জনের ক্ষুদ্র একটি নিরস্ত্র দল অস্ত্রে-সস্ত্রে সজ্জিত কাফিরদের বদর প্রান্তরে পরাভূত করতে সক্ষম হয়েছিলেন। মু’মিনকে যে আদর্শের অনুসারী সে আদর্শের উপর দৃঢ় ও অবিচল ঈমান রাখতে হবে।