hadith book logo

একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী

লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

হিজরত তথা নাফরমানী পরিত্যাগ করা

১১. হিজরত তথা নাফরমানী পরিত্যাগ করা: আমরা হিজরত বলতে দেশত্যাগ বুঝি। তা যেমন সত্য তেমনি আল্লাহ্ তা‘আলার নাফরমানী থেকে পালিয়ে তাঁর সন্তুষ্টি লাভের দিকে অগ্রসর হওয়াও হিজরত। এ প্রসঙ্গে হাদীসের এক বর্ণনায় এসেছে, ‘আব্দুল্লাহ ইবন ‘আমর রা. হতে বর্ণিত, তিনি বলেন: ...রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল সর্বোত্তম হিজরত কি? জবাবে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: তুমি সে সব কাজ পরিহার করবে যা আল্লাহ্ তা‘আলা অপছন্দ করেন। [.আত-তাবারানী, আল-মু‘জামুল আওসাত, ৭ম খ., পৃ. ২৭, হাদীস নং-৬৭৫০।]

মূলত ভিতরের বিদ্রোহী তথা নিজের কূপ্রবৃত্তি যদি অনুগত না হয়, তাহলে মানুষের দেশত্যাগ করা আল্লাহ্ তা‘আলার নিকট নিতান্তই মূল্যহীন। অতএব ঈমানদারকে এ মহৎ গুণটি অবশ্যই অর্জন করতে হবে।