১
একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী
লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
ইসলামের জন্য উৎসর্গ হওয়ার মনোভাব:
১২. ইসলামের জন্য উৎসর্গ হওয়ার মনোভাব: মু’মিন হিসেবে সকলকে অবশ্যই ইসলামের জন্য উৎসর্গ হওয়ার মনোভাব তৈরী করতে হবে। এ প্রসঙ্গে একাধিক হাদীসের ভাষ্যে গোপন প্রকাশ্য সকল অবস্থায় আল্লাহকে ভয় করে চলার তাগিদ দেওয়া হয়েছে। কারও প্রতি সদয় থাকি অথবা ক্রুদ্ধ, সকল অবস্থায় ইনসাফ যেন কায়েম করি। দারিদ্র্য অথবা আর্থিক সাচ্ছল্য উভয় অবস্থায় যেন সততা ও ভারসাম্য রক্ষা করে চলতে পারি। যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে যেন সম্পর্ক স্থাপন করি। যে আমাকে বঞ্চিত করে তাকে যেন দান করি। কেউ আমার উপর জুলুম করলে তাকে যেন মাফ করে দিই। আমার নীরবতা যেন সৎ চিন্তায় পরিণত হয়। আমার কথাই যেন আল্লাহর ইবাদত হয়। আমার দৃষ্টি হয় শিক্ষণীয়।