১
একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী
লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
সত্যবাদিতা
২০. সত্যবাদিতা: সত্যবাদিতা এমন এক গুণ যার ব্যাপারে কুর’আন-হাদীসে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। কথা-বার্তায় সত্যবাদিতা মু’মিনের অপরিহার্য গুণাগুণ। এ প্রসঙ্গে হাদীসের এক বর্ণনায় পাওয়া যায়। ‘আব্দুল্লাহ ইব্ন মাস‘ঊদ রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: সত্য কথা বলা তোমাদের উপর কর্তব্য। কেননা সত্যবাদিতা মানুষের নেক কাজের পথ উন্মুক্ত করে। আর নেক কাজ মানুষকে জান্নাতে প্রবেশ করায়। কোন ব্যক্তি যখন সত্য কথা বলতে থাকে এবং সত্য কথা বলার চেষ্টা অব্যাহত রাখে তখন এভাবে একসময় আল্লাহর নিকট সে সত্যবাদী বলে লিখিত হয়ে যায়। আর তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে, কেননা মিথ্যা পাপ কাজের পথ দেখায়। আর পাপ কাজ জাহান্নামের দিকে নিয়ে যায়। আর কোন ব্যক্তি যখন মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার প্রচেষ্টা অব্যাহত রাখে তখন এক সময় সে আল্লাহর নিকট মিথ্যাবাদী হিসেবেই লিপিবদ্ধ হয়।’’ [. তিরমিযী, হাদীস নং-১৮৯৪।]