১
একজন ঈমানদার দা‘ঈর গুণাবলী
লেখকঃ মুহাম্মদ শাহিদুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
চিন্তা ও মতামতের স্বাধীনতা
৫. চিন্তা ও মতামতের স্বাধীনতা: একজন সত্যিকার মুমিন তার মুমিন ভাইয়ের গঠনমূলক সমালোচনা করতে পারেন। তার ভুল ত্রুটি দেখলে দোষ না খুঁজে সমালোচনা না করে সংশোধনের ব্যবস্থা করবেন। কেননা দ্বীন হচ্ছে পারস্পরিক কল্যাণ কামনা। এ প্রসঙ্গে হাদীসের এক বর্ণনা থেকে জানা যায়, “দ্বীন হচ্ছে নসীহত। সাহাবীগণ জিজ্ঞেস করলেন: কার জন্য হে আল্লাহর রাসূল! তিনি বললেন: আল্লাহ্, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম সম্প্রদায়ের নেতৃবর্গের এবং তাদের সাধারণ অনুসারীদের জন্য।’’ [. মুসলিম, হাদীস নং-৮২।]