hadith book logo

কুরআন ও সুন্নাহের ওপর আরোপিত বিভিন্ন প্রশ্নের জাওয়াব

লেখকঃ শাইখ: আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায রহ., শাইখ: মুহাম্মাদ বিন সালেহ বিন উসাইমীন রহ., শাইখ: আব্দুর রায্‌যাক আফীফি রহ., শাইখ: আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-জাবরীন রহ., শাইখ: সালেহ বিন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

অনুবাদকের ভূমিকা

নিশ্চয় যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁর নিকটই সাহায্য প্রার্থনা করি এবং তাঁরই নিকট ক্ষমা চাই। আর আমরা আমাদের আত্মার অনিষ্ঠতা থেকে এবং আমাদের আমলসমূহের মন্দ পরিণতি থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ যাকে হিদায়াত দেন, তাকে গোমরাহ করার কেউ নেই এবং যাকে গোমরাহ করেন তাকে হিদায়াত দেওয়ারও কেউ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন ইলাহ নেই, তিনি একক, অদ্বিতীয় তার কোন শরীক নেই।

অতঃপর

ইসলাম একটি যৌক্তিক ও বাস্তবমুখী এবং নিঁখুত ধর্ম। কিন্তু ইসলামের দুশমণরা ইসলামের ওপর আপত্তি করতে এবং ইসলাম ও মুসলিমকে কলঙ্কিত একটুও কার্পণ্য করেনি। যখনই ইসলামের ওপর কোন আপত্তি বা প্রশ্ন আরোপ করা হয়েছে, তার যথাযথ ও যৌক্তিক উত্তর দিতে যুগে যুগে বিজ্ঞ আলেমগণ কোন প্রকার কার্পণ্য করেননি। এ বইটি ইসলামের দুশমনদের পক্ষ থেকে কুরআনের বিভিন্ন আয়াত ও হাদীসের বিভিন্ন বাণীর ওপর আরোপিত প্রশ্নসমূহের উত্তর সম্বলিত একটি গুরুত্বপূর্ণ বই। বইটিতে বিজ্ঞ আলেমগণ ইসলামের ওপর আরোপিত বিভিন্ন আপত্তির জওয়াব কুরআন ও সুন্নাহের আলোকে দিয়েছেন। এ ধরনের আপত্তিগুলোর সঠিক উত্তর ও সমাধান জেনে থাকা মুসলিম ভাইদের জন্য খুবই জরুরি। যাতে ইসলামের দুশমনরা বিভিন্ন ধরনের প্রশ্ন ও আপত্তি তুলে ধরে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। এ কারণেই বইটির অনুবাদ বাংলা ভাষা বাসি ভাইদের জন্য তুলে ধরাকে জরুরি মনে করি। আশা করি বইটি পাঠ করে আপনারা অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন এবং যারা ইসলাম ও মুসলিমদের কলঙ্কিত করার হীন চেষ্টায় লিপ্ত তাদের উপযুক্ত জবাব দিতে সক্ষম হবেন। আল্লাহ তা‘আলাই আমাদের সাহায্যকারী ও তাওফীক দাতা। আমরা তাঁর কাছেই সাহায্য চাই এবং তার কাছেই প্রার্থনা করি। আল্লাহ আমাদের এ প্রচেষ্টাকে কবুল করুন।

وصلى الله وسلم على عبده ونبيه محمد ، وعلى آله وصحبه أجمعين

অনুবাদক

জাকেরুল্লাহ আবুল খায়ের