hadith book logo

কুরআন ও সুন্নাহের ওপর আরোপিত বিভিন্ন প্রশ্নের জাওয়াব

লেখকঃ শাইখ: আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায রহ., শাইখ: মুহাম্মাদ বিন সালেহ বিন উসাইমীন রহ., শাইখ: আব্দুর রায্‌যাক আফীফি রহ., শাইখ: আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-জাবরীন রহ., শাইখ: সালেহ বিন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

আল্লাহর সিফাত—‘হাত’ বিষয়ে দু’টি হাদীস

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: ‘আমার রবের উভয় হাতই ডান’ অপর হাদীসে আল্লাহর একটি হাতকে বাম হাত বলে আখ্যায়িত করা বিষয়ে আলোচনা।

প্রশ্ন: দু’টি হাদীসের একটির মধ্যে আল্লাহর একটি হাতকে বাম হাত বলে আখ্যায়িত করা এবং অপর হাদীসে আল্লাহর উভয় হাতকে ডান বলে আখ্যায়িত করার মধ্যে যে বিরোধ দেখা যায় তা নিরসন করা সম্পর্কে জিজ্ঞাসা করি।

উত্তর: শাইখ রহ. বলেন, ‘আমার রবের উভয় হাতই ডান’ এ হাদীসটি তাগলীব অধ্যায়ের হাদীস। এ দ্বারা উদ্দেশ্য অপর হাত থেকে দুর্বলতাকে না করা। কারণ, আদম সন্তানের মধ্যে সাধারণ নিয়ম হলো তাদের ডান হাত বাম হাতের তুলনায় শক্তিশালী হয়ে থাকে। আল্লাহ তা‘আলা এ থেকে সম্পূর্ণ পবিত্র। তার উভয় হাতের শক্তি সমান। এ ধরনের বিরোধপূর্ণ হাদীস যেগুলো বিরোধ নিরসন করা জরুরি বিশেষ করে আকীদার ক্ষেত্রে, তার সমাধানের জন্য ইমাম ইবনে কুতাইবার ‘বিরোধপূর্ণ হাদীসের সমাধান’ নামক কিতাব দেখতে হবে। অনুরূপভাবে এ বিষয়ে ইবন আব্দুল্লাহ আল-কাসিমের রয়েছে ‘মুশকিলাতুল আহাদীস’ নামে গুরুত্বপূর্ণ ও মহা মূল্যবান কিতাব। এ কিতাবের সংকলন করা ছিল তার দীনের সাথে খেল-তামাশা ও দীন থেকে বের হওয়ার পূর্বে। আল্লাহই তাওফীক দাতা

শাইখ আব্দুর রাজ্জাক আল-আফীফী রহ.