hadith book logo

কুরআন ও সুন্নাহের ওপর আরোপিত বিভিন্ন প্রশ্নের জাওয়াব

লেখকঃ শাইখ: আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায রহ., শাইখ: মুহাম্মাদ বিন সালেহ বিন উসাইমীন রহ., শাইখ: আব্দুর রায্‌যাক আফীফি রহ., শাইখ: আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-জাবরীন রহ., শাইখ: সালেহ বিন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

আল্লাহর দু’টি হাতই ডান নাকি ডান ও বাম দু’টি হাত তার আলোচনা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ “তার দু’টি হাতই ডাম।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর বাণী: الْمُتَكَبِّرُونَ ثُمَّ يَطْوِى الأَرَضِينَ بِشِمَالِهِ “তারপর তিনি সাত স্তর জমিন গুটিয়ে দিবেন এবং স্বীয় বাম হাত দ্বারা সেগুলোকে পাকড়াও করবেন।”

প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী—তিনি বলেন, الْمُقْسِطُونَ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ “ন্যায় বিচারকারীগণ রহমানের ডান পাশের নূরে মিম্বারের ওপর অধিষ্ঠিত হবে। তার দুই হাতই ডান।” [মুসনাদে আহমদ, হাদীস নং ৬৪৯২] অপর হাদীস যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, « يَطْوِى اللَّهُ عَزَّ وَجَلَّ السَّمَوَاتِ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يَأْخُذُهُنَّ بِيَدِهِ الْيُمْنَى ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ الْجَبَّارُونَ أَيْنَ الْمُتَكَبِّرُونَ ثُمَّ يَطْوِى الأَرَضِينَ ثُمَّ يَأْخُذُهُنَّ بِشِمَالِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ الْجَبَّارُونَ أَيْنَ الْمُتَكَبِّرُونَ » . “কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা আসমানসমূহকে গুটিয়ে দেবেন তারপর তিনি ডান হাতে নিয়ে বলবেন, আমি সর্বময় ক্ষমতার অধিকারী, অত্যাচারীরা কোথায়? অহংকারীরা কোথায়, তারপর তিনি সাত স্তর জমিন গুটিয়ে দিবেন এবং স্বীয় বাম হাত দ্বারা সেগুলোকে পাকড়াও করবেন এবং , আমি সর্বময় ক্ষমতার অধিকারী, অত্যাচারীরা কোথায়? অহংকারীরা কোথায়।” [সহীহ মুসলিম, হাদীস নং ৭২২৮] হাদীস দু’টির মধ্যে কীভাবে বিরোধ নিরসন করা হবে?

উত্তর: হাদীসে ‘ডান হাত দ্বারা’ বাক্যটি বিষয়ে বর্ণনাকারীদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ কেউ বাক্যটিকে সাব্যস্ত করেছেন আবার কেউ কেউ বাক্যটিকে অস্বীকার করে বলেছেন এ বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুদ্ধ সনদে প্রমাণিত নয়। এখানে বিভ্রান্তির মূলে রয়েছে সহীহ মুসলিমে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الْمُقْسِطُونَ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ “ন্যায় বিচারকারীগণ রহমানের ডান পাশে নূরের মিম্বারের ওপর অধিষ্ঠিত হবে। আর তার দুই হাতই ডান।” এ হাদীস দ্বারা বুঝা যায় যে, আল্লাহর ডান হাত ও বাম হাত বলতে কোন কিছু নেই। কিন্তু ইমাম মুসলিম স্বীয় সহীহতে অপর একটি হাদীস বর্ণনা করেন যাতে আল্লাহর জন্য বাম হাত সাব্যস্ত করা হয়। যদি হাদীসটি শুদ্ধ হয় তারপরও আমার মতে وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ “উভয় হাতই ডান” এ হাদীসের সাথে কোন বিরোধ নেই। কারণ, হাদীসের অর্থ হলো, তার অপর হাত মানুষের বাম হাতের মতো নয়। কারণ, মানুষের বাম হাত ডান হাতের তুলনায় দুর্বল হয়ে থাকে। কিন্তু আল্লাহর উভয় হাতই একই। উভয় হাতের মধ্যে কোন ব্যবধান নেই। এ কারণে তিনি বলেন, . وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ “উভয় হাতই ডান” অর্থাৎ তার উভয় হাতে কোন দুর্বলতা নেই। বাম হাত সাব্যস্ত করা দ্বারা এ ধারণা জন্মিতে পারে যে, তার বাম হাত ডান হাতের তুলনায় দুর্বল এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ “তার উভয় হাতই ডান।” এ কথা সমর্থনে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী—তিনি বলেন, الْمُقْسِطُونَ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ عَنْ يَمِينِ الرَّحْمَنِ “ন্যায় বিচারকারীগণ রহমানের ডান পাশের নূরের মিম্বারের ওপর অধিষ্ঠিত হবে। তার দুই হাতই ডান।” এখানে উদ্দেশ্য তাদের মর্যাদা ও ফযীলত বর্ণনা করা আর তারা যে রহমানের ডান পাশে হবে সে কথা বলা।

মোট কথা, নিঃসন্দেহে আল্লাহ তা‘আলার ভিন্ন ভিন্ন দু’টি হাত রয়েছে। আমরা যদি একটি হাতকে বাম বলি, তবে তার অর্থ এ নয় যে, তার একটি হাত অপর হাতের তুলনায় দুর্বল। বরং তার উভয় হাতই ডান হাতের মতো শক্তিশালী। আমাদের ওপর ওয়াজিব হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাম হাত থাকা যদি প্রমাণিত হয়, তবে তার প্রতি ঈমান আনা। আর যদি বাম হাতের বিষয়টি প্রমাণিত না হয়, আমরা বলব, وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ “তার উভয় হাতই ডান।” আল্লাহ তা‘আলাই তাওফীক দাতা।

শাইখ মুহাম্মদ ইবন উসাইমীন।