hadith book logo

কুরআন ও সুন্নাহের ওপর আরোপিত বিভিন্ন প্রশ্নের জাওয়াব

লেখকঃ শাইখ: আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায রহ., শাইখ: মুহাম্মাদ বিন সালেহ বিন উসাইমীন রহ., শাইখ: আব্দুর রায্‌যাক আফীফি রহ., শাইখ: আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-জাবরীন রহ., শাইখ: সালেহ বিন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮

জাযিরাতুল আরবে অপরাধ সংঘটিত হওয়া বিষয়ক হাদীস

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী— أَنَّ الشَّيْطَانَ قَدْ يَئِسَ أَنْ يُعْبَدَ فِي جَزِيرَةِ الْعَرَبِ “জাযীরাতুল আরবে শয়তান হতাশ, তার ইবাদত করা থেকে।” [মুসনাদে আহমদ, হাদীস নং ১৭১৪০] রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী— لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ “যীল খালাসার পাশে দাউস সম্প্রদায়ের নারীদের নিতম্বের দোলন সংঘটিত হওয়া ছাড়া কিয়ামত হবে না।” [সহীহ বুখারী, হাদীস নং ৭১১৬]

প্রশ্ন: শাইখ রহ. কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী— لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ “যীল খালাসার পাশে দাউস সম্প্রদায়ের নারীদের নিতম্বের দোলন সংঘটিত হওয়া ছাড়া কিয়ামত হবে না”। অনুরূপভাবে শাইখ মুহাম্মাদ ইবন আব্দুল ওহাব রহ. আত্মপ্রকাশ কালে আরবে অবস্থা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী—“জাযীরাতুল আরবে শয়তান হতাশ, তার ইবাদত করা থেকে” উভয় হাদীসের বিরোধ নিষ্পত্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো।

উত্তর: তিনি এ বলে উত্তর দেন যে, উভয় হাদীসের মধ্যে বিরোধ নিষ্পত্তি এভাবে—“জাযীরাতুল আরবে শয়তান তার ইবাদত করা থেকে হতাশ” এ হাদীস এ কথা প্রমাণ করে না যে, এখানে কোন অপরাধ সংঘটিত হবে না। কারণ, শয়তানতো গাইব জানে না। শয়তান যখন আরব ভূ—খণ্ডকে শির্ক মুক্ত এবং তাওহীদের ঝাণ্ডা প্রতিস্থাপন দেখতে পেল, তখন সে ধারণা করল যে, এর পর হয়তো আর এখানে তার শয়তানী চলবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত অহীর দ্বারা কথা বলেন। ফলে তিনি জানেন যে, এখানে তা সংঘটিত হবে।

শাইখ আব্দুল ওহাব রহ. আত্মপ্রকাশ এ ধরনের অপরাধ সংঘটিত হওয়ার কারণ, এ হতে পারে যে, তখন আলেমদের সংখ্যা ছিল কম। জাহালাত ও বাতিলের প্রভাবের কারণে তারা মানুষকে সংশোধন করতে এবং সমাজকে কু-সংস্কার মুক্ত করতে ব্যর্থ হন। আল্লাহ তা‘আলাই তাওফীক দাতা

শাইখ মুহাম্মদ বিন উসাইমীন রহ.