hadith book logo

দ্বাদশ-ইমামী শী‘আ ধর্মের মূলনীতিসমূহের সুস্পষ্ট রূপরেখা

লেখকঃ মুহিব্বুদ্দীন আল-খতিব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

রাজ‘আর আকীদা

[আবূ বকর এবং ওমরকে মাহদী’র যামানায় গাছের উপরে ফাঁসি দেয়া হবে!]

শী‘আদের মৌলিক আকিদার মধ্যে অন্যতম আকিদা হচ্ছে ‘রাজ‘আ’ ( الرجعة ) আকিদা এবং তার আলোকে মুসলিম শাসকদের বিচার-ফয়সালা করা। এই আকিদায় বিশ্বাসী ছিলেন তাদের আলেম ‘আমালী আল-মুরতাজা’ ( أمالي المرتضى ) নামক গ্রন্থের লেখক সাইয়্যেদ আল-মুরতাজা; আর তিনি হলেন কবি শরিফ আর-রেদীর ভাই এবং ‘নাহজুল-বালাগাহ’ ( نهج البلاغة ) নামক কিতাবের মধ্যে বৃদ্ধি করার মত জালিয়াতির কাজে তিনি তার সহকারী। সম্ভবত এই ধরনের জালিয়াতির পরিমাণ ছিল কিতাবের এক তৃতীয়াংশের বেশি। আর তা হচ্ছে সে অংশ যাতে রয়েছে সাহাবীগণের দোষ-ত্রুটির বর্ণনা এবং তাদের উপর বানোয়াট দোষ-ত্রুটি চাপিয়ে দেয়া। আলোচিত এই সাইয়্যেদ আল-মুরতাজা তার ‘আল-মাসায়েলুন-নাসেরীয়া’ ( المسائل الناصرية ) নামক কিতাবে বলেন: নিশ্চয় মাহদী (অর্থাৎ তাদের দ্বাদশ ইমাম, যাকে তারা আলে মুহাম্মদের প্রতিনিধি নামে ডাকে) তার সময়ে আবূ বকর ও ওমরকে গাছের উপরে ফাঁসি দেয়া হবে; আর ঐ গাছটি ফাঁসির পূর্বে সতেজ থাকেবে কিন্তু ফাঁসির পরে তা শুকিয়ে যাবে!!?